Web Analytics

বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি ইরান সংশ্লিষ্ট যুদ্ধে সরাসরি যুক্ত হয়, তবে সুয়েজ খালসহ বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো গুরুতর হুমকির মুখে পড়তে পারে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আলজাজিরাকে বলেন, হুথিদের যথেষ্ট সামর্থ্য রয়েছে যা গত আড়াই বছর ধরে দেখা যাচ্ছে। তিনি জানান, তারা চাইলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে, যার ফলে লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে।

এলমাসরি বলেন, এতে দুটি বড় ‘চোকপয়েন্ট’ তৈরি হবে— হরমুজ প্রণালি ও সুয়েজ খাল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, হুথিদের ধারাবাহিক হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে।

তার মতে, যদি ইয়েমেন থেকেও হামলা শুরু হয়, পরিস্থিতি আরও জটিল হবে। তবে রাজনৈতিকভাবে ইসরাইল এই পরিস্থিতিকে স্বাগত জানাতে পারে, কারণ তারা যুদ্ধের পরিসর বাড়াতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রকে দ্রুত সংঘাত থেকে সরে যেতে দিতে চায় না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।