Web Analytics

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ১০ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শহরের আশপাশের এলাকায় আরও একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়া রাতে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করেছে। রাত ১টা ৪০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত একাধিক বিস্ফোরণ শোনা যায়, এবং হাজার হাজার মানুষ আশ্রয়ের জন্য বাঙ্কারে চলে যায়।

এই হামলায় কিয়েভের অন্তত ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ঐতিহাসিক পোডিলস্কি এলাকার চারটি ভবন রয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন। রোববার রাতে ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেন যে, ন্যাটো সম্মেলনের আগে রাশিয়া আরও বড় হামলা চালাতে পারে। তিনি তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে উল্লেখ করেন।

গত সপ্তাহেও রাশিয়া কিয়েভে বড় হামলা চালিয়েছিল, যাতে ৩১ জন নিহত হয়েছিলেন। এটি ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।