Web Analytics

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। সোমবার রাত ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে জাতীয় ঐক্য রয়েছে। তারা বলেন, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তাঁর ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।

জেডিপি নেতারা তৃণমূলের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান। তাদের ভাষ্য, পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়ালে শেষ পর্যন্ত কর্মীদেরই গ্রেপ্তার হয়ে কারাভোগ করতে হবে। মিছিলে জেডিপি এবং দলটির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রমঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।