Web Analytics

মন্ত্রিসভার অনুমোদনের চার মাস পর ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে আসায় সোমবার জাতীয় সংসদে চরম উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করেন। বিলটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল।

বিল উত্থাপনের আগে মন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার প্রশ্ন করেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও বিলটি কেন সময়মতো আইনসভায় পাঠানো হয়নি। তাঁর মতে, এমন বিল দেরিতে এলে সংসদ সদস্যরা সময়মতো তা পর্যালোচনার সুযোগ পান না এবং নির্ধারিত সময়ের পর অনুমতি দিতে বিশেষ ক্ষমতা বা টাইম কন্ডোন ব্যবহার করতে হয়। তিনি নির্বাহী বিভাগকে আইনসভাকে শক্তিশালী করতে এবং অবজ্ঞা না করতে আহ্বান জানান।

বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এতে বগুড়া সিটি করপোরেশন ও আশপাশের এলাকায় ভূমি ব্যবহারের পরিকল্পনা, জরিপ ও আধুনিক অবকাঠামো উন্নয়নে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। একই বৈঠকে তিনটি অধ্যাদেশও সংসদে উপস্থাপন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।