Web Analytics

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা চার নারী নেত্রীকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোনয়ন পাওয়া চারজন হলেন সেলিনা সুলতানা, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন ও মানছুরা আক্তার। তাদের মনোনয়নকে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, এই চার নেত্রীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ক্যাম্পাসভিত্তিক রাজনীতি, মাঠপর্যায়ের আন্দোলন ও সংগঠনের দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা তাদের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে।

সংশ্লিষ্টদের মতে, তাদের সংসদীয় মনোনয়ন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্তরণের একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।