Web Analytics

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে দুই মার্কিন নৌ কর্মকর্তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস। তেহরানের অভিযোগ, ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। অভিযুক্ত হিসেবে ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্কের নাম প্রকাশ করা হয়েছে।

গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দূতাবাস ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৮ মার্চের এক পোস্টেও একই দুই কর্মকর্তাকে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে কথিত টমাহক হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেছিল দূতাবাস।

আগের পোস্টে দূতাবাস তাদের ‘দুই অপরাধী’ বলে উল্লেখ করে প্রশ্ন তুলেছিল, তাদের নিজেদের সন্তান আছে কি না। সর্বশেষ হুমকির এক দিন আগে ৩৫৭ দিনের সামরিক অভিযান শেষে ইউএসএস স্প্রুয়েন্স সান দিয়েগো বন্দরে ফেরে। এই দীর্ঘ মোতায়েনের সময় জাহাজটি ইরানি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানেও অংশ নিয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।