Web Analytics

রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকার আশপাশে অযথা ঘোরাফেরা না করার পরামর্শও দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলার পরিপন্থি বা বিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে প্রবাসীদের বিরত থাকা বাধ্যতামূলক। সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় কোনো ছবি তোলা কিংবা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ বলেও সতর্ক করা হয়েছে।

ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, মন্তব্য বা শেয়ার না করতে বলা হয়েছে। সেবা নেওয়ার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীন ঘোরাফেরা এবং অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণও নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করা সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে দূতাবাস।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।