Web Analytics

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া অভিযোগ করেছেন, সরকার সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন এবং তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। তবে সরকারের কর্মকাণ্ড শহিদদের রক্তকে অস্বীকার করেছে এবং আবু সাঈদসহ দেড় হাজারেরও বেশি শহিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদসহ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আহতদের সুস্থতা ও শহিদদের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।