Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুক্রবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার রায়হান ফিলিং স্টেশনে নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে গেলে ফিলিং স্টেশনের মালিক রায়হান তাকে মারধর করেন। এ ঘটনায় শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই রায়হান পলাতক ছিলেন।

রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।