Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক উদ্বেগ, যুদ্ধকালীন ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাতের অবসান নিয়ে আলোচনা হয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই আলোচনার আয়োজন ও সহায়তার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ইরানের প্রতিনিধিরা তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ইরান জাতীয় স্বার্থ ও কল্যাণ রক্ষায় কূটনীতিসহ সব উপায় ব্যবহারে দৃঢ়প্রতিজ্ঞ। মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথাও পুনর্ব্যক্ত করেন এবং অতীতের হামলার প্রসঙ্গ উল্লেখ করেন।

বাঘাই আরও বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর এবং ইরানের বৈধ অধিকার স্বীকারের ওপর। তিনি পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।