Web Analytics

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনাসদস্য রয়েছেন। খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানে হামলার ঘটনায় তারা প্রাণ হারান।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবারের হামলাটি একটি “সক্রিয় যুদ্ধক্ষেত্রে” চালানো হয়েছে এবং ওই এলাকায় চলাচলের জন্য ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন ছিল। তারা বলেছে, ঘটনাটি তদন্তাধীন। লেবাননের সেনাবাহিনী এই হামলাকে ইচ্ছাকৃত ও বারবার চালানো আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে, যার উদ্দেশ্য সমাধানের প্রচেষ্টা ব্যর্থ করা।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলাটিকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম একে জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়ে নিহত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খৌরি ও সেনাসদস্য হুসেইন ঘাজলের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।