Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের আওতায় ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৬ সালের ১০ এপ্রিল পাস হওয়া সাইবার সুরক্ষা আইনে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা চাঁদা দাবির মতো অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ক্ষতিকর কনটেন্ট অপসারণ, জরুরি তল্লাশি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অপরাধী শনাক্তের ক্ষমতা রাখবে।

ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, রিয়েল-টাইম সাইবার সিকিউরিটি টুল ব্যবহারের মাধ্যমে অপরাধ শনাক্তকরণ এবং ব্লক করা কনটেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশের বিধান। বিদেশ থেকে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।