Web Analytics

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি রোববার বিকালে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে দলমতনির্বিশেষে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। শনিবার যৌথ বিবৃতিতে জানানো হয়, রাজধানীর বাংলামোটর থেকে বিকাল ৩টায় পদযাত্রা শুরু হবে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক দিলারা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এ আহ্বান জানান। তারা বলেন, গত ১৭ বছরে দেশে গুমের ঘটনায় মানুষের নিরাপত্তা ছিল না। তাদের অভিযোগ, রাষ্ট্রীয় বাহিনী ঘর থেকে মানুষকে তুলে নিয়ে গুম করেছে, আয়নাঘরে আটকে নির্যাতন করেছে এবং বহু মানুষকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।

নেতারা এসব ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। তাদের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ ও ফ্যাসিবাদের পথ বন্ধ করতে কঠোর গুম প্রতিরোধ আইন প্রণয়ন জরুরি। আইনটির প্রণয়ন ও প্রয়োগের নিশ্চয়তার দাবিতেই স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে তারা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।