Web Analytics

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিসের ওভারভিলিয়ে এলাকায় মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন।

বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রবাসী সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।