Web Analytics

৭০ ঘণ্টা টানাপোড়েনের পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে নারী ও শিশুসহ ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার গভীর রাতে এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে পুশইন চেষ্টাকে ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটে। সোমবার সকালে দেখা যায়, যেখানে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কেউ নেই এবং বিজিবি ও বিএসএফের অতিরিক্ত সদস্যরাও সরে গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে ওই ১০ জন সীমান্তসংলগ্ন কৃষিজমিতে অবস্থান করছিলেন। তারা রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবন কাটান। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে এবং রাত আড়াইটার দিকে কাটাতারের গেট খুলে তাদের নিয়ে যায়।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলে রাত আড়াইটার দিকে তাদের সরিয়ে নেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।