Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতিসহ প্রসিকিউশন টিম র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন। শনিবার বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালাটি তারা পরিদর্শন করেন।

পরিদর্শনকারী বিচারপতিদের মধ্যে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রসিকিউশন দলের সদস্যদের মধ্যে প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম অংশ নেন। এ পরিদর্শনে আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।