Web Analytics

একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে ক্যানসার চিকিৎসায় নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে ‘অ্যামিভান্টাম্যাব’ নামের নতুন ট্রিপল-অ্যাকশন ইনজেকশন ব্যবহার করে। বিশ্বের ১১টি দেশে পরিচালিত এই ট্রায়ালে এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল বা প্রচলিত চিকিৎসায় সাড়া দেয়নি। ১০২ জন মাথা ও ঘাড়ের ক্যানসার রোগীর মধ্যে ৪৩ জনের টিউমার ছোট বা অদৃশ্য হয়ে যায়, যার মধ্যে ১৫ জনের টিউমার সম্পূর্ণ নির্মূল হয়। এই ফলাফল শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় উপস্থাপন করা হয়েছে।

জনসন অ্যান্ড জনসন তৈরি এই ইনজেকশনটি বর্তমানে প্রায় ৬০টি ক্লিনিক্যাল ট্রায়ালে মূল্যায়নাধীন, যার মূল লক্ষ্য ফুসফুসের ক্যানসার হলেও এটি কোলন, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসারের ক্ষেত্রেও পরীক্ষা করা হচ্ছে। ইনজেকশনটি ইজিএফআর প্রোটিন ব্লক করে, মেট পথ বন্ধ করে এবং শরীরের ইমিউন সিস্টেম সক্রিয় করে টিউমার ধ্বংসে সহায়তা করে। প্রতি তিন সপ্তাহে একবার চামড়ার নিচে দেওয়া এই ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া ছিল মৃদু থেকে মাঝারি।

গবেষকেরা জানান, এইচপিভি-নেগেটিভ মাথা ও ঘাড়ের ক্যানসার রোগীদের ওপর চালানো এই ট্রায়ালে রোগীরা গড়ে ১২.৫ মাস বেঁচে ছিলেন, যা প্রচলিত চিকিৎসা ব্যর্থ হওয়ার পরও উল্লেখযোগ্য অগ্রগতি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।