Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হারিস বিন ওসমান জানিয়েছেন, ব্রুনাই বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী। রোববার জাতীয় প্রেসক্লাবে নওয়াব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বাণিজ্য, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং শিক্ষা ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির বড় সুযোগ রয়েছে। অতীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি, তবে সুগন্ধি চালের পাশাপাশি আম ও কাঁঠালের মতো কৃষিপণ্যের বড় বাজার হতে পারে ব্রুনাই। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জাপানি ও জার্মান কোম্পানির উপস্থিতি বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রমাণ, যদিও দীর্ঘমেয়াদি নীতির অভাব বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ।

হারিস বিন ওসমান বলেন, স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ব্রুনাই থেকে সরাসরি বিনিয়োগ আসবে। তিনি বিনিয়োগ সুরক্ষা ও দ্বৈত কর পরিহার চুক্তি দ্রুত সম্পাদনের আহ্বান জানান, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।