ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না। সোমবার হায়দরাবাদে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। একই বক্তব্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমের বিরোধিতা করায় কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন শাহ।
শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক অক্ষুণ্ন রাখতেই কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর বন্ধ করতে চায়। ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে হারছে—দলটির এমন দাবিরও প্রশ্ন তোলেন তিনি। তার প্রশ্ন, এ দাবি সত্য হলে যেসব রাজ্যে কংগ্রেস ক্ষমতার বাইরে, সেখানে তারা সরকার গঠন করতে পারছে না কেন।
ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার বিষয়ে রাহুল গান্ধীর দাবি নাকচ করে শাহ বলেন, প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছেন এবং প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন। তিনি তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে রাজ্যের সম্পদ দিল্লির ক্ষমতাকেন্দ্রের ‘এটিএম’ হিসেবে ব্যবহারের অভিযোগও করেন। সাবেক ইউপিএ সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।