Web Analytics

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় ৫০০টিরও বেশি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ক্যাথলিক ইস্টারের আগে রাশিয়া হামলা বাড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

ইউক্রেনের জরুরি পরিষেবার প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন এবং রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক জানান, কিয়েভে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। একটি পশু চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ২০টি প্রাণী মারা গেছে। প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, ওবুখিভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে এবং ভিশনেভে একটি কিন্ডারগার্টেন ও স্কুলের মাঝামাঝি স্থানে আরেকটি হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সুমি অঞ্চলে তিনজন, ঝিতোমির ও দনিপ্রোপেত্রোভস্কে দুজন এবং খারকিভ, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া সীমান্তবর্তী অঞ্চলে আটজন নিহত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।