প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের আইসিইউ সেবার সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও স্থাপন করা হয়েছে। সূত্র অনুযায়ী, স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।