Web Analytics

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলতি বছরের ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে। প্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে ছুটির মেয়াদ ভিন্ন হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হয়ে ২৯ ডিসেম্বর শেষ হবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় মোট ১২ দিনের বিরতি মিলবে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর শীতকালীন ছুটি নির্ধারিত রয়েছে। আগের দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ সেখানেও টানা ১২ দিনের অবকাশ হবে।

সরকারি ও বেসরকারি কলেজে ১৭ থেকে ৩১ ডিসেম্বর শীতকালীন অবকাশ থাকবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ১ ও ২ জানুয়ারির সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজে ১৮ দিনের বিরতি হবে। এবতেদায়ি থেকে কামিল পর্যায়ের মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর অবকাশ নির্ধারিত; সাপ্তাহিক ছুটিসহ তা ১৫ দিন হবে। প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত হলে কোনো কোনো প্রতিষ্ঠানে আরও দুই দিন ছুটি মিলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।