Web Analytics

ভূমিকম্প-পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রমের প্রস্তুতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগ অংশীজনদের নিয়ে একটি সভা করেছে। ১০ আগস্ট মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ভারী উদ্ধার সরঞ্জামধারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

ঢাকাকে ভূমিকম্পের দিক থেকে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে মহাপরিচালকের নির্দেশে সভাটি আয়োজন করা হয়। প্রধান অতিথি পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বড় ভূমিকম্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছয় জেলার জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের অংশীজনদের সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের পরিকল্পনা এবং প্রশিক্ষণ আয়োজনের বিষয়েও মত দেন।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত প্রতিনিধিরা জাতীয় দুর্যোগে উদ্ধার অভিযানে সহযোগিতার অঙ্গীকার করেন। হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন যৌথভাবে কাজের কথা জানিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন। সমাপনী বক্তব্যে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের নির্দেশনা দেন। সভায় প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।