Web Analytics

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল বাহিয়া ও মোমবাসা নামের ট্যাংকার দুটি ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থানকালে হামলার শিকার হয়। মোমবাসা জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন, এছাড়া ছয়জন ভারতীয় ও দুইজন ইউক্রেনীয় আহত হয়েছেন। হামলায় জাহাজ দুটি আগুনে পুড়ে গেলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউএইর সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে নিহত ভারতীয় নাগরিকের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। তারা বলেছে, বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্যবস্তু করা ও হরমুজ প্রণালীকে চাপ সৃষ্টি বা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা জলদস্যুতার শামিল এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।