Web Analytics

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে অকৃতকার্য হওয়ার হতাশা থেকে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শেরপুরের নকলা, কুষ্টিয়ার ভেড়ামারা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর বাগমারা ও গোপালগঞ্জের মুকসুদপুরে এমন ঘটনার কথা প্রতিবেদনে এসেছে। ফল প্রকাশিত হয় গত সোমবার; ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বিদ্যমান শিক্ষা ও পরীক্ষা পদ্ধতিকে এসব চরম হতাশার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ১০ বছরের শিক্ষাজীবন কয়েক ঘণ্টার পরীক্ষায় মূল্যায়ন ত্রুটিপূর্ণ পদ্ধতি। তিনি শ্রেণিকক্ষে লার্নিং আউটকাম ও দক্ষতার ৬০ শতাংশ মূল্যায়ন এবং কোনো বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়েই পুনরায় পরীক্ষার সুযোগের প্রস্তাব দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দনও বিকল্প ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন। শিক্ষাবিদরা বলেন, ফেল মানেই জীবনের শেষ নয়; আত্মসমালোচনা, নতুন চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানো সম্ভব। প্রতিবেদনে তাইমুর শাহরিয়ার, সাইফুল ইসলাম সোহেল ও অভিনেতা জিয়াউল হক পলাশের মতো ব্যর্থতার পর সাফল্যের উদাহরণ তুলে ধরা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।