Web Analytics

জুলাই বিপ্লবে নিহত স্কুলছাত্র আদিলের বাবা সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন। তিনি বলেন, শহীদরা কোনো রাজনৈতিক দলের নয়, তাদের নিয়ে রাজনীতি করা যাবে না। দেশের সাধারণ মানুষ যেন সহজে ন্যায়বিচার পায়, সে জন্য বিচারব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। পাশাপাশি একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যাতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা মঙ্গলবার ফেসবুকে এসব বক্তব্য তুলে ধরেন।

ডা. তাসনিম জারা তার পোস্টে আদিলের শেষ দিনের করুণ কাহিনি বর্ণনা করেন। দশম শ্রেণির ছাত্র আদিল ২০২৫ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আন্দোলনের উত্তাপে সে মায়ের কাছে আইডি কার্ড চেয়েছিল, যেন মৃত্যুর পর সহজে চেনা যায়। মা ভয় পেয়ে কার্ডটি লুকিয়ে রাখেন। পরদিন আদিল আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার মা আজও সেই ৫০০ টাকার নোটটি সংরক্ষণ করে রেখেছেন, যা দিয়ে তারা বিকেলে গ্রিল খাওয়ার কথা বলেছিল।

আদিলের বাবা বলেন, তার ছেলের আত্মত্যাগ নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতীক, যা বাস্তবায়নে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।