আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল বলেছেন, বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পেট্রোল ও গ্যাস সংকটের প্রভাব এবং রাশিয়াকে ঘিরে পরিস্থিতি মিলিয়ে এই সংকট অভূতপূর্ব আকার ধারণ করেছে। তার ভাষায়, এটি সত্যিই ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট।
বিরোল আরও বলেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে। গত মার্চে আইইএ সদস্য দেশগুলো কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাতের প্রভাবে সৃষ্ট বাজার অস্থিরতা মোকাবিলায়।
এই পদক্ষেপের লক্ষ্য ছিল বাজার স্থিতিশীল রাখা এবং জ্বালানি সরবরাহ সংকটের অর্থনৈতিক প্রভাব কমানো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।