Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান, ইরানে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শেষ হয়েছে। এবিসি নিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান তার লক্ষ্য অর্জন করেছে এবং এখন তা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত।

রুবিও বলেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনী অভিযানটির লক্ষ্য পূরণ করেছে এবং এখন তারা ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে কাজ করছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই এবং তারা শান্তির পথকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রেসিডেন্ট একটি চুক্তি চান এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বৈশ্বিক স্থিতি পুনরুদ্ধার হয়।

রুবিও আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে, যা সামরিক পদক্ষেপ থেকে কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।