Web Analytics

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৭টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম মহানগর নিষিদ্ধ যুবলীগের সদস্য জয়নাল আবেদীন রোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তাঁর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬, রাউজান আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২০২১ সালে তিনি দলের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।