Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্টেডিয়ামে অননুমোদিত পতাকা প্রদর্শন বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান উঠলে ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে ফিফাকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে, এরপর ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে।

এই অবস্থানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিয়াটলে ইরান-মিসর ম্যাচটি স্থানীয় আয়োজকেরা ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করায় দুই দেশ ফিফাকে অনুরোধ জানিয়েছে যাতে মাঠে এলজিবিটিকিউ-সংক্রান্ত কোনো কার্যক্রম না থাকে। এর আগে কানাডায় ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তোলে। টিকিট বরাদ্দ বাতিল হওয়ায় অনেক ইরানি সমর্থকও ক্ষুব্ধ।

বর্তমানে ইরান দল মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন করছে এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে ম্যাচের একদিন আগে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে, যা তাদের প্রস্তুতিতে অতিরিক্ত চাপ তৈরি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।