Web Analytics

রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রশাসনিক কার্যক্রম জনবল সংকটে প্রায় ভেঙে পড়েছে। উপজেলার অধিকাংশ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো পূর্ণকালীন কর্মকর্তা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সব দপ্তর অতিরিক্ত দায়িত্বে পরিচালিত হচ্ছে। এতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, মাধ্যমিক শিক্ষা, পরিসংখ্যান, মৎস্য, প্রাণিসম্পদ, জনস্বাস্থ্য প্রকৌশল, পল্লী উন্নয়ন, হিসাবরক্ষণ, এলজিইডি ও আইসিটি বিভাগসহ প্রায় সব দপ্তরেই স্থায়ী কর্মকর্তা নেই। মাধ্যমিক শিক্ষা ও পরিসংখ্যান অফিসে ৯-১০ বছর ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। কর্মকর্তারা রাজস্থলীতে বদলি এড়িয়ে চলায় সংকট আরও গভীর হয়েছে।

স্থানীয় সুশীল সমাজের মতে, এতগুলো পদ দীর্ঘদিন ফাঁকা রাখা মানে রাজস্থলীর মানুষকে মৌলিক সেবা থেকে বঞ্চিত করা। তারা দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম সংকটের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।