Web Analytics

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন ফ্রন্টে তীব্র লড়াই চলছে। সরকারি বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় অভিযান চালাচ্ছে। তবে কয়েক দিন ধরে সংঘর্ষ চললেও এখন পর্যন্ত কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সবচেয়ে তীব্র লড়াই চলছে পশ্চিম উপকূলীয় ফ্রন্টে, তায়েজের পশ্চিমাঞ্চল থেকে লাহিজ পর্যন্ত বিস্তৃত পাহাড়ি এলাকায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চল নিয়ন্ত্রণে নিতে হুথিরা কয়েক দিন ধরে হামলা চালাচ্ছে। তাদের হামলা ঠেকাতে সরকারি বাহিনীও পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে।

ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়ি এলাকাটির গুরুত্ব বেশি। দীর্ঘ পর্বতমালা একদিকে পশ্চিম উপকূল, বাব আল-মান্দেব ও মোখা অঞ্চলকে সুরক্ষা দেয়, অন্যদিকে এর অভ্যন্তরীণ অংশ তায়েজ প্রদেশ ও আশপাশের গ্রামাঞ্চলের দিকে বিস্তৃত। পশ্চিম উপকূল থেকে কিছুটা ভেতরেও লড়াই চলছে, কিন্তু কঠিন কৌশলগত অবস্থানের কারণে কোনো পক্ষ বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।