Web Analytics

বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে তারা এই ঘোষণা দেন। বিএনপিপন্থি আইনজীবীরা অভিযোগ করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছকে জামিন দেওয়ায় বিচারক সারাফাত উল্লাহর অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন চলবে।

সূত্র জানায়, বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে ভাঙচুর ও মারধরের মামলায় অ্যাডভোকেট ইউনুছকে জামিন দেন উল্লিখিত বিচারক। এতে বিএনপিপন্থি আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দীর্ঘদিন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিনা অনুশোচনায় জামিন দেওয়া হচ্ছে। বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন এবং আওয়ামী লীগ নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দিচ্ছেন।

আদালত বর্জনের কারণে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।