Web Analytics

ফেনীর পরশুরামের ডি এম সাহেবনগর গ্রামে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্র জানায়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে সুজন আকাশ গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে মাথাপিছু ১ হাজার ২০০ টাকা নেন। এতে তিনি মোট ৭ হাজার ২০০ টাকা আদায় করেন বলে অভিযোগ। টাকা নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় ডি এম সাহেবনগরের বাসিন্দা শেখ এছাক পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। পুলিশ এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে। থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম গ্রেপ্তার ও মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।