Web Analytics

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর এক বছর তিনি ট্রমার মধ্যে কাটিয়েছেন। শনিবার প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদনে তিনি পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তিনি জানান, সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান।

কামালের ভাষ্য, ৫ আগস্ট ২০২৪-এর ঘটনাপ্রবাহের জন্য তারা প্রস্তুত ছিলেন না; তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল এবং ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, যারা দেশ ছাড়তে পারেননি তাদের বেশিরভাগ কারাগারে বা ঘরছাড়া। রাজনীতিতে জড়িত নন বলে উল্লেখ করা তাঁর ছেলে দুই বছর ধরে কারাগারে আছেন বলেও তিনি বলেন।

তিনি আরও দাবি করেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সেগুলো যতটা সম্ভব রক্ষা করছেন। ভারতে গত দুই বছর আত্মীয়-বন্ধুদের সহায়তায় তাঁর সংসার চলেছে বলেও জানান তিনি। পুলিশ ও আনসার সদস্যদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট দুপুর পর্যন্ত তারা সঠিকভাবেই দায়িত্ব পালন করেছে বলে তিনি মনে করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।