Web Analytics

পুলিশি হেফাজত এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সঙ্গে সম্পর্কিত দুই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তিউনিসিয়ার রাজধানী তিউনিস ও দক্ষিণাঞ্চলীয় জেবিনিয়ানা শহরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়েছে। রাজধানীর উপকণ্ঠ ইততাদামেন এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

নিহতদের একজনের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, মাদক গিলে ফেলার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। জেবিনিয়ানায় নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন ও টায়ার পোড়ান; পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

স্ফাক্স শহরে এক ছাত্রীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরাও প্রতিবাদ করেন। অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার অবনতির মধ্যে এসব ঘটনা নতুন অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। এর আগে শনিবার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে গণতন্ত্র ক্ষুণ্ন ও অর্থনীতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে রাজধানীতে বড় বিক্ষোভ হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।