Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ হলেও বাংলাদেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো সংকট দেখা দেবে না। তিনি বলেন, সরকারের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে বাজারে পণ্যমূল্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সোমবার সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার আন্তর্জাতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অতীতেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে যেতে হয়, এতে পরিবহন ব্যয় বাড়তে পারে, তবে এখনো সে অবস্থা তৈরি হয়নি। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা জানান, ভারত নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে বাণিজ্য সম্পর্ক জোরদার ও ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে কাজ করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।