Web Analytics

গাজামুখী সাহায্যকারী নৌবহরের আটক কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে এই আন্তর্জাতিক সমালোচনার মুখেও ইসরাইলের অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির নিজের অবস্থানে অনড় রয়েছেন। বেন-গভিরের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি ইসরাইলের পতাকা নেড়ে ফ্লোটিলা সমর্থকদের উপহাস করছেন, আর পেছনে জাতীয় সংগীত বাজছে। ভিডিওতে এক নারী অধিকারকর্মীকে জোরপূর্বক মাটিতে ফেলে দেওয়ার দৃশ্যও দেখা যায়।

আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে কর্মীদের আটক করার ঘটনায় বিভিন্ন দেশের সরকার ইসরাইলের সমালোচনা করেছে। কিন্তু বেন-গভির এই নির্যাতনের পক্ষে অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে সমালোচনা করেন, যিনি বলেছিলেন ভিডিওটি ইসরাইলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন-গভির লেখেন, ইসরাইল এখন আর দুর্বল রাষ্ট্র নয় এবং যারা হামাসের সমর্থনে আসবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী সার পাল্টা মন্তব্যে বলেন, বেন-গভির ইসরাইলের প্রতিনিধিত্বকারী মুখ নন। ঘটনাটি ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক সমালোচনা আরও বাড়িয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।