Web Analytics

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইট দুই পাইলটের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। টাইমস অব ইসরাইল ও চ্যানেল ১২-এর প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ৩৪ হাজার ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন এবং প্রাথমিক তথ্যে দুই পাইলটকে ওমানের নাগরিক বলা হয়েছে।

উড্ডয়নের কিছুক্ষণ পর ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। একপর্যায়ে একজন পাইলট অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করেন। চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে এক যাত্রী ককপিটের দরজা খুলে একজন পাইলটকে মেঝেতে পড়ে থাকতে এবং চারপাশে রক্ত দেখতে পান। প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারী পাইলট বিমানটি ধ্বংসের চেষ্টা ও আত্মহত্যার হুমকি দেন।

ধস্তাধস্তির সময় বিমানটি দুই মিনিটে ৩৪ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে বলে দাবি করা হয়েছে। ককপিট থেকে প্রথমে ৭৭০০ এবং পরে ৭৫০০ জরুরি সংকেত পাঠানো হয়। যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন পেশাদার পাইলট ককপিটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করান। পরে ইসরাইলি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এটি পরিকল্পিত বিমান ছিনতাই নয়; পাইলটদের ব্যক্তিগত দ্বন্দ্বের ফল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।