Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে ইজারার অনুমোদিত সীমানার বাইরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। মরাগাছতলা, ময়নাঘোনা ও আশপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এপিবিএন চেকপোস্ট সংলগ্ন এলাকায় ফোরকান চৌধুরীর ভাই সাইফুল ও যুবদল পরিচয়দানকারী খালেক প্রকাশ্যে টাকা আদায় করছেন। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযুক্তরা দাবি করেছেন, তারা বৈধভাবে বাজার ইজারা নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী টাকা সংগ্রহ করছেন। ইজারাদার ফোরকান চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানান, ইজারার সীমানা বালুখালী খেলার মাঠ পর্যন্ত হলেও বর্তমানে ময়নাঘোনা ও ক্যাম্পের ভেতরেও টাকা আদায় চলছে।

স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, এলাকায় একাধিক স্থানে চাঁদাবাজি চলছে এবং দ্রুত তা বন্ধ করা জরুরি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, নির্ধারিত সীমানার বাইরে খাজনা আদায় বেআইনি এবং অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।