Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরের তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুলু বলেন, গত বছরের ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় সরকার এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জনসভায় বক্তারা প্রকল্পটির দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এটি বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন উন্নয়ন এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

স্থানীয় জনগণও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রকল্পটি উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।