ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন আপাতত বন্ধ হচ্ছে না। বুধবার যথারীতি লেনদেন চলবে। ডিএসইর প্রধান অপারেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের লিখিত নির্দেশনা পাওয়ার পরই লেনদেন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং—এই পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত। উচ্চ খেলাপি ঋণ ও আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের আওতায় অবসায়ন প্রক্রিয়া শুরু হবে এবং বাংলাদেশ ব্যাংক প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেবে।
প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে অবসায়ন প্রক্রিয়া শুরু করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।