Web Analytics

রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের ভুক্তভোগীদের কথা গুরুত্ব দিয়ে শুনে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার থানা পরিদর্শনে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানিমূলক মামলার শিকার না হন এবং বিশেষ করে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির মুখে না পড়েন, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার তাঁকে অবকাঠামো ও কর্মকর্তাদের অফিস ঘুরিয়ে দেখান। পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন।

এর আগে আজহারুল ইসলাম রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ জোনাল অফিসে বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং ও সেবার অভিযোগ নিয়ে আলোচনা করেন এবং মানসম্মত গ্রাহকসেবার আহ্বান জানান। পরে গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তিনি পড়াশোনা, খেলাধুলা, ভালো আচরণ ও নৈতিক শিক্ষার পরামর্শ দেন। গোপীনাথপুর ইউনিয়নের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ফুটবলও তুলে দেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।