Web Analytics

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে আবদুল গনি রোড থেকে সচিবালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনের আগে সব মন্ত্রণালয় ও বিভাগকে একই ক্যাম্পাসে আনতে চান বলে বৈঠক সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে ৩১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন, তিনটি বেজমেন্ট এবং ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রকল্পে মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, পাসপোর্ট অফিস ও ডাকঘরও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নতুন সচিবালয় নির্মাণে মোট কত ব্যয় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পে অর্থায়ন করবে সরকার। স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সচিবালয়ে জায়গার অভাবে ১৬টি মন্ত্রণালয়ের স্থানসংকুলান হয়নি। প্রধানমন্ত্রীর মতে, সব মন্ত্রণালয় ও বিভাগ একই স্থানে থাকলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।