Web Analytics

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১ হাজার ১০০টির বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টির বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। বৃহস্পতিবার, ২২ অক্টোবর, গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী ও সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এ অবস্থান জানান।

আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে সংখ্যালঘু মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রায়ই উদ্বেগ দেখা দেয়। তিনি ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসকে ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের দৃষ্টান্ত উল্লেখ করে আসামের ঘটনাকে সেই ধারাবাহিকতার অংশ বলেন। সানাউল্লাহ খান জানান, ভারত সরকার উচ্ছেদকে সরকারি ও বন বিভাগের জমি পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছে।

সংগঠনটি বলেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস ও পুনর্বাসনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা দরকার। মসজিদ ধ্বংসের ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিও জানানো হয়। ভারত সরকারকে প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের আহ্বান জানিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ও নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।