Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরির নির্দেশ দিয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেয়। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য আগামী ১০ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিচার শুরু করার আগে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তিনটি নির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। এর আগে আসামিপক্ষ অব্যাহতির আবেদন করে শুনানি সম্পন্ন করে। মঙ্গলবার আদেশের দিন নির্ধারিত থাকলেও তা স্থগিত করে বুধবার আদেশ দেওয়া হয়।

শামীম ওসমানের সঙ্গে তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা এই মামলার আসামি হিসেবে রয়েছেন। মামলাটি মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।