Web Analytics

একটি নতুন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে রহস্যজনক ভাইরাসজনিত অসুস্থতা নিপাহ নয়, বরং টেরোপাইন অর্থোরিওভাইরাস (পিআরভি) নামের আরেকটি সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ ও স্নায়বিক সমস্যায় আক্রান্ত পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তারা সবাই কাঁচা খেজুরের রস পান করেছিলেন, তবে পরীক্ষায় নিপাহ ভাইরাসের ফলাফল নেগেটিভ আসে।

গবেষকরা পদ্মা নদী অববাহিকার ওই রোগীদের আশপাশের বাদুড়ের মধ্যেও একই ধরনের পিআরভি শনাক্ত করেছেন। ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পাঁচজন রোগীর সবার মধ্যেই তীব্র শ্বাসকষ্ট ও স্নায়বিক উপসর্গ ছিল, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি গুরুতর। ২০২৪ সালে একজন রোগী স্নায়বিক জটিলতায় মারা যান।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কাঁচা খেজুরের রস পানের স্বাস্থ্যঝুঁকি নিপাহ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নয় এবং বাদুড়বাহিত ভাইরাস শনাক্তে বিস্তৃত নজরদারি কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।