Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই দেশের স্বাধীনতার মূল ভিত্তি এবং এটি অন্য কোনো আন্দোলনের সঙ্গে এক করে দেখা উচিত নয়। তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এই অপব্যবহারের কারণে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে না।

মন্ত্রী আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যা নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা। তিনি মুক্তিযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।