Web Analytics

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং কিছু রাজনীতিবিদের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাধারণ কর্মী ও জনসাধারণের আবেগ নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত লেখেন, রাজনীতিবিদেরা দেশকে ভালোবাসার কথা বললেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এ দেশের মাটিতে গড়তে ভরসা পান না। তাঁর ভাষ্য অনুযায়ী, তারা সন্তানদের বিদেশে রেখে অন্যের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের পেছনে রাজনীতি করান।

সাধারণ কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নেতাদের পেছনে ঘুরতে গিয়ে অনেকে জীবন ও পরিবারের হক নষ্ট করেন। কর্মীর সন্তান অর্থের অভাবে চানখাঁরপুলে চিকিৎসা করাতে বাধ্য হয়, আর নেতার ছেলে লিভারপুলে মাস্তি করে—এমন তুলনা টেনে তিনি বৈষম্য ও স্বার্থপরতার অভিযোগ তোলেন। শেষে তিনি লেখেন, নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।