Web Analytics

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে ৬.৭ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে পালু শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, পালু ও সিগি এলাকায় ভূমিকম্পের কম্পন জোরালোভাবে অনুভূত হলেও সুনামির কোনো আশঙ্কা নেই। পালুর বাসিন্দা নুরহাইদা জানান, তিনি রান্নাঘরে কাজ করার সময় প্রবল ঝাঁকুনি অনুভব করেন এবং সন্তানদের নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০১৮ সালে একই অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ২,২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।